গ্রীষ্মের এক নিঃস্তব্ধ রাতে বলেছিলে, "তোমাকে আমার ভাল লাগে।"
সেদিন থেকে আজ প্রায় হাজারটা দিন,
হাজারটা রাত তুমি আমার স্বপ্ন সঙ্গী।
সেদিন থেকে আজ প্রায় হাজারটা দিন,
হাজারটা রাত তুমি আমার স্বপ্ন সঙ্গী।
মনে পড়ে প্রথম দেখা করার সেই মুহূর্ত?
সেদিন বুকের ভিতর হৃদপিণ্ডটা যেন
ট্রেনের ইঞ্জিনের মতো ধুকধুক করছিল বিরামহীন!
তুমিও সেদিন ছিলে না আজকের তুমি,
আমার চোখে তাকাতেই যেন লজ্জা পেতে খুব করে!
মনে আছে? প্রথম যেদিন তোমার হাতটা ধরেছিলাম...
বিশ্বাস করো, নিজেকে পরিপূর্ণ মনে হচ্ছিল সেদিন।
খুব ভাল লাগত তোমার সাথে সময় কাটাতে,
লোকচক্ষু ফাঁকি দিয়ে তোমার পাশে হাঁটতে,
তোমার চোখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে।
এই অভ্যাসটা এখনো আমার রয়েই গেছে!
তোমার ওই দুচোখে তাকিয়ে থাকলে আমার নেশা ধরে যায় আজও।
মনে হয়, মধ্য রাতে এক মহুয়া বনের মধ্য দিয়ে ট্রেন ছুটছে,
আর আমি সেই মহুয়ার ঘ্রাণেই মাতাল হয়ে যাচ্ছি!
জানি না এসব কিছু তোমার ঠিক কতটা ভাল লাগে!
ভাললাগা, ভালবাসার সঙ্গা তো মানুষভেদে পরিবর্তিত হয়।
আমার কাছে ভালবাসা হল দায়িত্ববোধ।
সে দায়িত্ব ভালবাসার মানুষকে ভাল রাখার,
তার প্রয়োজনে পাশে দাঁড়ানো আর
তাকে বিশ্বাস করানো যে আমি তোমার পাশেই আছি ।
হ্যা আমি আছি এবং থাকব,
ভালবাসি আরও বাসব।।

No comments:
Post a Comment